নোয়াখালী প্রতিনিধি:
প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও সংসদ সদস্যের হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালু সিন্ডিকেট।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার রোডে বালুবাহী ড্রামট্রাকের অতিরিক্ত ওজনে একটি ব্রিজ ভেঙে পড়লে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম সম্প্রতি জাতীয় সংসদে বালু দস্যুেদর বিরুদ্ধে সোচ্চার হন এবং জেলা প্রশাসকও অবৈধ বালু পরিবহন নিষিদ্ধ করেন। কিন্তু প্রভাবশালী এই সিন্ডিকেট দিন-রাত শত শত ড্রামট্রাক দিয়ে বালু পরিবহন অব্যাহত রাখায় গতকালের এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে কোম্পানীগঞ্জের প্রায় প্রতিটি সড়কই বেজা বালু ও পানির মিশ্রণে কর্দমাক্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক বছরে ধাপে ধাপে সংস্কার করা সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ওড়া বালুর কারণে এলাকায় শিশুদের শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা জটিল রোগ দেখা দিয়েছে।
মুছাপুর ইউনিয়নের প্রশাসক মোঃ তানিম রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এছাড়া ১০-১৫ জনের একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে যারা অবৈধ বালু পরিবহন দেখলেই প্রশাসনকে অবহিত করবে।
অবিলম্বে এই বালু সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দুর্ভোগে পড়া এলাকাবাসী।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |