| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 1237 বার পঠিত
ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল  গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে
ছবির ক্যাপশন: ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে


স্টাফ রিপোর্টার:

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ফেনী বিকেলে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

পরে মিছিলটি শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, ডাক্তার পাড়া মোড় ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এদেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রায় জানিয়ে দিয়েছে। যদি রাস্ট্রের মালিক জনগন হয়; তাহলে গণভোটের রায় বাস্তবায়নে এতো টালবাহানা কেন? গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ রূপ নেবে। 

 জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর অনেকেই ক্ষমতার আসনে বসেছেন, কিন্তু এখনো ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করা হলে ১১ দলীয় জোট রাজপথে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এনসিপি জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ বলেন, “জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা এ দেশের মানুষ মেনে নেবে না।”

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোট বাস্তবায়ন না হলে কঠোর জবাব দেওয়া হবে।”

এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক বলেন, “কোনো সরকার যদি জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার পরিণতিও শুভ হবে না।”

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহিম, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আমীর হোসেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group