| বঙ্গাব্দ
ad728
ad728

সম্প্রীতির বাংলাদেশ গড়নের প্রত্যয় নিয়ে পরশুরামে পিএফজির ত্রৈমাসিক সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 465 বার পঠিত
সম্প্রীতির বাংলাদেশ গড়নের প্রত্যয় নিয়ে পরশুরামে পিএফজির ত্রৈমাসিক সভা
ছবির ক্যাপশন: সম্প্রীতির বাংলাদেশ গড়নের প্রত্যয় নিয়ে পরশুরামে পিএফজির ত্রৈমাসিক সভা


পরশুরাম প্রতিনিধি:

‎“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎গতকাল মঙ্গলবার সকালে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিএফজির উপজেলা কমিটির উদ্যোগে  সভার আয়োজন করা হয়।

‎পিএফজির অ্যাম্বাসেডর  ও উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর এম এ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, দি হাঙ্গের প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড অফিসার খোদেজা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, নারী উদ্যোক্তা রোশনা আক্তার রুমি, জোহরা আক্তার রুমা ও চুমকি কর্মকার প্রমুখ।

‎সভায় এলাকার শান্তি, সম্প্রীতি, সামাজিক অবস্থান এবং সংঘাত নিরসনে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা যুবসমাজকে সামাজিক সম্প্রীতি রক্ষা ও গুজব-সহিংসতা প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group