| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ৪ হাফেজকে পাগড়ি প্রদান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 362 বার পঠিত
মিরসরাইয়ে ৪ হাফেজকে পাগড়ি প্রদান
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ৪ হাফেজকে পাগড়ি প্রদান


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে হেফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝে পাগড়ী ও সনদ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাহফিজুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার হেফজ সমাপ্তকারী ৪ জন ছাত্রের মাঝে পাগড়ী ও সনদ বিতরণ করা হয়। এ.এম.এইচ লতিফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আহসানুল আনোয়ার চৌধুরী মুুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাইয়ের সংসদ সদস্য নরুল আমিন। 

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আওয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,বারইয়ার পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায় রেজাউর রহমান চৌধুরী (তপন), ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য সচিব তারেক মেম্বারসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে হেফজ সমাপ্তকারী ৪ ছাত্রের মাঝে পাগড়ী ও সনদ প্রদান করেন অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল এবং সবার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group