শহর প্রতিনিধি:
ফেনীতে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে বীজ-সার বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মাসুদ হোসেন।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর ছনুয়ার প্রান্তিক কৃষক মো: হানিফ। অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাাসেবক দল সাধারন সম্পাদক এসএম কায়সার এলিন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, প্রণোদনার আওতায় ২৪৭০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |