সাংস্কৃতিক প্রতিবেদক:
ফেনী অঞ্চলের নদীতীরের কৃষক ও জেলেদের জীবন সংগ্রামের বাস্তব গল্প নিয়ে দোয়েল ওটিটি প্লাটফর্ম থেকে নির্মাণ করেছে আঞ্চলিক নাটক "জলসমীরণ"। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ফেনীর সোনাগাজী অঞ্চলের প্রত্যন্ত গ্রামে ও জেলে পল্লীর সমুদ্র তীরবর্তী এলাকায় নাটকটির স্যুটিং সম্পন্ন হয়।
নদী, জাল, জলা জেলেদের জীবীকা নির্বাহের একমাত্র অবলম্বন। অন্যদিকে কৃষকের অবলম্বন জমি। অনাবাদি জমি শুকনো মৌসুমে আবাদ হলে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। নাটকের মূখ্য চরিত্র ছমির চেয়ারম্যান নদী বন্দোবস্ত এবং সেচ প্রকল্পের নামে জেলে ও কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের ফাঁদ তৈরি করে। ধানে শীষ ধরার গুরুত্বপূর্ণ সময়ে পানি নিয়ে টালবাহানা করে অতিরিক্ত অর্থ দাবি করলে জনগণ ক্ষুব্ধ হয়। এলাকা ছাড়া হয় প্রতিবাদী যুবক জয়নাল, তার প্রেমিকা জরিনা ও তার পরিবারকে অপবাদ দিয়ে সামাজিকভাবে হেনস্থা এবং একঘরে করা হয়। শাসন, শোষন ও বঞ্চনার রোষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আসে পুলিশ। প্রতিটি সিক্যুেয়ন্সে টান টান আবেগ উচ্ছাস নিয়ে এভাবেই জলসমীরন নাটকের কাহিনী এগিয়ে যায়। ফিরোজ খানের পরিচালনা ও কিশান মোশাররফ রচিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ, বিষ্ণুপদ চক্রবর্তী, রাকিব হোসেন হাজারি, এনামুল হক মারুফ, জাবেদ আজিজ, তিথি চক্রবর্তী, বিউটি রাণী, রুনু চক্রবর্তী, সাজ্জাদুল ইসলাম দোলন, ইরফান মিয়াজি, এম এ কাদির, শান্ত দাশ, সাজ্জাতুল ইসলাম সানি, শরীফ হোসেন মাসুম, নেয়ামুল করিম বাবলু, বাবু, মিলন, মেহেদী, ইয়াহিয়া জয়, শামীম, হাসনাত ও আরো অনেকে। নাটকের সকল অভিনয় শিল্পী ফেনী থিয়েটার, সংলাপ-ফেনী, পূবালী সাংস্কৃতিক দল, কিশোর থিয়েটারের প্রতিভাবান অভিনয় শিল্পী বৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |