ফুলগাজী প্রতিনিধি:
ফুলগাজী দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা এলাকায় উচ্চ ফলনশীল সরিষা প্রকল্পের আওতায় কৃষকদের করণী নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
গতকাল সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ডিডি) মো. আতিক উল্লাহ।
ফুলগাজী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী (এসএএও) মনোজ কান্তি দেব নাথের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী উপপরিচালক (এডিডি) মো. সোফায়েল হোসেন, মো. মাসুদ হোসেন।
ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, মুলত সরিষার আবাদ বৃদ্ধি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর এবং পতিত জমি ফসলের আওতায় নিয়ে আসা।
ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনা। কৃষক পর্যায়ে উৎপাদিত ফসলের বীজ পরবর্তীতে চাষাবাদে ব্যবহার করা এবং বীজ সংকট মোকাবেলা করা।
এসময় দরবারপুর ইউনিয়নের ধলিয়া ব্লকের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |