স্টার লাইন ডেস্ক:
মো. আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক ও মো. মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে এনসিপি সোনাগাজী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ আবু সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।
এনসিপি ফেনী জেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুমোদনক্রমে ও সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবের পরামর্শক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন গিয়াস উদ্দিন, ওমর ফারুক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল মামুন, এস নাহিয়ান হিমেল ও সাদেকুল ইসলাম সোহাগ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন, ফয়সাল মাহমুদ, হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, মাহমুদুল হাসান সোহেল, আকবর হোসেন, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত তারেক, আনিকা নাওয়ার ও নুরুল ইসলাম। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন, আব্দুল মান্নান ও প্রচার এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম। কমিটিতে আরো ৫ জন সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৯ জন সদস্য হয়েছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |