| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মজনুর সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 1134 বার পঠিত
ছাগলনাইয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মজনুর সহায়তা
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মজনুর সহায়তা



নিজস্ব প্রতিনিধি:

ছাগলনাইয়া পূর্ব পাঠানগড় গ্রামের মাস্টার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে পূর্ব পাঠানগড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

এ সময় মুন্সি রফিকুল আলম মজনু বলেন, তিনি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে উপস্থিত হয়ে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করেন। বর্তমানে তারা বসতঘর হারিয়ে কষ্টে আছেন। তাই তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা ঘর নির্মাণে উপকৃত হন। তিনি আরও জানান, অতি দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থাও করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ নুর আহাম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. আলমগীর বিএ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group