স্টার লাইন ডেস্ক:
দৈনিক সময়ের রেখা পত্রিকা আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন লাভ করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক এ ডিক্লারেশন প্রদান করেন।
ডিক্লারেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং সহকারী কমিশনার (জুডিশিয়াল মুন্সিখানা শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) চয়ন বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক দৃষ্টান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিলদার হোসেন স্বপন, সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ ফরিদ রতন এবং অ্যাডভোকেট নুরুল আফসার চৌধুরী মুকুল।
দৈনিক ‘সময়ের রেখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন জাফর উল্যা, যিনি আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও ফেনী ভিক্টোরিয়া কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।
“বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত ঠিকানা” এই স্লোগানকে ধারণ করে দৈনিক ‘সময়ের রেখা’ পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |