| বঙ্গাব্দ
ad728
ad728

বাপা’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-03-2026 ইং
  • 848 বার পঠিত
বাপা’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন
ছবির ক্যাপশন: বাপা’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন


স্টার লাইন ডেস্ক:

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস' এসোসিয়েশন (বাপা)-এর ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে বাপা কার্যালয়ের সম্মেলন কক্ষে দায়িত্বভার হস্তান্তর করেন বাপা'র প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌস।

এ সময়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি উজমা চৌধুরী পরিচালক (কর্পোরেট অর্থ), প্রাণ-আরএফএল গ্রুপ, সহ-সভাপতি মশিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন এগ্রো লিঃ’র, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, ব্যবস্থাপনা অংশীদার বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ এবং কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাঃ) লিঃ সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে যুগ্ম সচিব (এফটিএ), বাণিজ্য মন্ত্রণালয়কে বাপা'র নির্বাচনকালীন প্রশাসক হিসেবে অফিস আদেশ জারী করেন। 

পরবর্তীতে গত ০৮ জানুয়ারী ২০২৬ তারিখে বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড কর্তৃক আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে ভোট গ্রহণের দিন ধার্য্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যের বাপা'র কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সে অনুযায়ী গত ১৫ মার্চ ২০২৬ তারিখে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

অদ্য ২৯ মার্চ ২০২৬ তারিখ অপরাহ্নে প্রশাসক কর্তৃক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসেম, চেয়ারম্যান সজীব গ্রুপ ও সাধারণ সম্পাদক ইকতাদুল হক, প্রোপাইটর আহমেদ এন্ড কোং, স্টার লাইন ফুড প্রোডাক্টস’র পরিচালক মাঈন উদ্দিনসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বিদায়ী প্রশাসক-এর কর্মদক্ষতার প্রশংসা করেন এবং কার্য পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান। আগামী দিনে বাপা'র কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group