| বঙ্গাব্দ
ad728
ad728

প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন’র পরিকল্পনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 267190 বার পঠিত
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন’র পরিকল্পনা সভা
ছবির ক্যাপশন: প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন’র পরিকল্পনা সভা


স্টার লাইন ডেস্ক :

‘মানবিক সহায়তা, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন এর বার্ষিক কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দাগনভূঞা বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক। সভায় বক্তারা ফাউন্ডেশনের বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং আগামী বছরের সামাজিক ও শিক্ষামূলক প্রকল্পের খসড়া প্রণয়ন করেন।

বক্তব্য রাখেন, ফেনী তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক খাজা রাকিব, দাগনভূঞা মডেল মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সজীব ভূঞা, ফেনী সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক এম এ আজিজ সায়েম।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক সেলিস ভূঞার স্মৃতি রক্ষার্থে ২০১৭ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে ‘পরিবারের হাসি’ ও ‘স্বাবলম্বী প্রজেক্ট’-সহ নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে।

সভাপতির বক্তব্যে এম শরীফ ভূঞা বলেন, "আমাদের লক্ষ্য একটি শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা। আগামীতেও আর্তমানবতার সেবায় ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।" মতবিনিময় শেষে নতুন বছরের কর্মপরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group