| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 1090 বার পঠিত
ফেনী ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালিত
ছবির ক্যাপশন: ফেনী ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালিত


স্টাফ রিপোর্টার :

ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সভায় আগত সকলকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার মহান আদর্শ, দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের দর্শন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, কলা সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন আহমেদ মাহবুব উল আলম, প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক সুদীপ দাস। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান টিপু, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রনি চক্রবর্তী। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, ইংরেজি বিভাগের প্রভাষক ও ল্যাঙ্গুয়েজ ক্লাব মডারেটর মোঃ রেজওয়ান হোসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইন বিভাগের শিক্ষার্থী সাজিদ উল হক ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার নুপুর। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা সাইমা ও মাহমুদুল হাসান।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group