| বঙ্গাব্দ
ad728
ad728

রামনগর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিনের সৌজন্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 532 বার পঠিত
রামনগর ইউনিয়নের  সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিনের সৌজন্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: রামনগর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিনের সৌজন্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত


দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব নাছির উদ্দিনের সৌজন্যে, সাংবাদিক মোখছুদের রহমান পাভেলের সঞ্চালনায় স্থানীয় মনপুরা কাবাব হাউজে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ০৪নং রামনগর ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মাসুদ, যুব নেতা মোঃ ইয়াছিন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরনবী সবুজ, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম কলি, যুবদল নেতা ওয়াদুদ ভূঞা, ব্যবসায়ী আবুল হোসেন, সৌদি প্রবাসী সহিদুজ্জামান টিটুল, সাবেক ছাত্রনেতা হুমায়ুন, বিএনপি নেতা বাহাদুর, যুবদল নেতা ইসমাঈল, যুবদল নেতা এমরান  হোসেন, প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু আব্বাস, ছাত্রনেতা তিশাত, সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল মতিন বাবু, সজিব, যুবদল নেতা সাহেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক নেতাকর্মী। বক্তাগন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক ছাত্রনেতা জনাব নাছির উদ্দিনকে দলমত নির্বিশেষে একজন যোগ্য নেতা হিসাবে জনগনের পাশে থেকে কাজ করার জন্য উদ্ভুদ্ধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নাছির উদ্দিন বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা পেলে তিনি ০৪নং রামনগর ইউনিয়নবাসীর খেদমত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group