চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, প্রতিটা ইউনিয়নের ষড়যন্ত্রকারী আছে, আমরা কাজ করছি এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছি। কারা কারা জামাতের সাথে আঁতাত করেছেন, নির্বাচনের তিন মাস আগেই ভোটার আসা যাওয়ার অটো ভাড়া নিয়েছেন, তারা কি অটো ভাড়া দিয়েছে?
তিনি শনিবার (১৪ই মার্চ )বিকেলে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ইফতার দোয়া মাহফিলে উপজেলার দীর্ঘদিনের উপজেলা জাতীয় পাটির (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ফুল দিয়ে আনুষ্ঠানিক বিএনপিরতে যোগদান করেন।
পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঃ শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহববত ,উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, হুমায়ুন পাটোয়ারী,পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি গাজী সহিদুর রহমান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |