পরশুরাম প্রতিনিধিঃ
পরশুরামের মির্জানগরে ইউনিয়নে দিন ব্যাপি ঈদ সামগ্রী উপহার প্রদান করেন আবুল কালাম আজাদ।
শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টা থেকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও মির্জানগর ইউনিয়নের কৃতি সন্তান আবুল কালাম আজাদ-এর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ডে প্রায় ১৫ শতাধিক মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ বলেন, "উৎসবের আনন্দ একা ভোগ করার মধ্যে কোনো সার্থকতা নেই। আমার এলাকার কোনো মানুষ যেন ঈদ থেকে বঞ্চিত না হয়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই এই উদ্যোগ। আমি সবসময় মির্জানগরবাসীর সুখে-দুখে পাশে থাকতে চাই।"
এছাড়াও আবুল কালামের নিজ বাড়ী ডিএম সাহেব নগরে প্রায় ৩শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |