| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জুলাই শহীদ পরিবার’র সঙ্গে ছাত্রশিবিরের ইফতার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 136 বার পঠিত
ফেনীতে জুলাই শহীদ পরিবার’র সঙ্গে ছাত্রশিবিরের ইফতার
ছবির ক্যাপশন: ফেনীতে জুলাই শহীদ পরিবার’র সঙ্গে ছাত্রশিবিরের ইফতার


স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ফেনী শহরের অভিজাত রেস্তোরাঁ ডি রয়েল স্যামনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে জুলাইয়ে শহীদ হওয়া ফেনীর বিভিন্ন পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রশিবিরের নেতারা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে ফেনী শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী শহর জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম ও সেক্রেটারি সামাউন হাসান, ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আশরাফুল হক সোহেল, জেলা অফিস সম্পাদক মো. ইয়াছিন, শহর অফিস সম্পাদক এনামুলসহ শহর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group