| বঙ্গাব্দ
ad728
ad728

'লুটপাট আগে যা হয়েছে, এখন থেকে হবে না' -ফেনীতে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-03-2026 ইং
  • 656 বার পঠিত
'লুটপাট আগে যা হয়েছে,  এখন থেকে হবে না'  -ফেনীতে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
ছবির ক্যাপশন: পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু


নিজস্ব প্রতিবেদক : 

ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন,পরিবেশ খাতে লুটপাট আগে যাই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে এতে কাউকে না কাউকে দায়ী করা হবে। ৮ মার্চ, রোববার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।

এসময় তিনি আরো বলেন, ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগনের জীবন মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দুষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।

তিনি আরো বলেন, মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রুপান্তর করা এক-দুই বছরে সম্ভব না সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধক ব্লক ইটে যেতেই হবে।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমূখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group