| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে বিএনপির ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 741 বার পঠিত
পরশুরামে বিএনপির ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পরশুরামে বিএনপির ইফতার অনুষ্ঠিত


পরশুরাম প্রতিনিধিঃ 

পরশুরামে  উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজন বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার এর যৌথ সঞ্চালনায় পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গ্রাম- সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ,জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু নাসের চৌধুরী,জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবণ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল ও জেলার বিভিন্ন নেতৃব্ন্দৃ সহ শিক্ষক,আইনজীবী,সরকারি বিভিন্ন কর্মকর্তা সহ নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

এসময় মজনু দেশবাসীর কাছে মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দোয়া চেয়েছেন,এবং আগামীতে ফেনী ১ আসনের সকল মানুষ নিয়ে উন্নয়ন মূলক কাজ করার আশা ব্যাক্ত করেন তিনি।

প্রায় তিন হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group