| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 65 বার পঠিত
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ইফতার অনুষ্ঠিত


শহর প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফেনী শহরের রাজাঝির দিঘীর পূর্ব পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম, ফেনী ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, তথ্য অফিসার এসএম আল আমীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু তালেব, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, রেড ক্রিসেন্টের সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক সমীর উদ্দিন ভূঁইয়া। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আহছান উল্যাহ।

এছাড়াও ইফতারে অংশ নেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার মুন্না, এ কে এম আবদুর রহীম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ট্রাফিক পুলিশের ইনচার্জ এসএম শওকত, ফেনী জেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বন্ধুর বন্ধনের সভাপতি তাজ উদ্দিন পলাশ প্রমূখ।

এতে ক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group