ফুলগাজী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ফুলগাজী উপজেলার ৩৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। উপজেলার ৩৪টি মণ্ডপের প্রতিটি মণ্ডপকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার ফুলগাজী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তিনি এ অনুদানের অর্থ তুলে দেন। এসময় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু
দুর্গাপূজার উপহার হিসেবে ৩৪টি পূজামণ্ডপে প্রায় পাঁচশত শাড়ি সনাতনীদের মাঝে উপহার প্রধান করেন।
গতকাল সকালে ফুলগাজী সদর বাজারে অবস্থিত জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় মুন্সী রফিকুল আলম মজনু বলেন, বর্তমানে উপজেলার পূজামণ্ডপগুলোতে চমৎকার পরিবেশ ও সন্তোষজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে তিনি সনাতনী ধর্মালম্বীদের মাঝে শারদীয় উৎসব পালনে উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, মাস্টার আবুল কালাম ভূইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূরুল হুদা শাহীনসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তসহ অন্যান্য পূজামণ্ডপ নেতারা সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা জানান, পূজা আয়োজনের বিপুল ব্যয়ের মাঝে এই সহায়তা উৎসব উদযাপনে বিশেষ কাজে আসবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |