| বঙ্গাব্দ
ad728
ad728

অভিষেক অনুষ্ঠানে ভিপি জয়নাল ‘দলিল লেখার নামে হয়রানি ও অনিয়ম করলে ছাড় নেই’

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-10-2026 ইং
  • 12 বার পঠিত
অভিষেক অনুষ্ঠানে ভিপি জয়নাল  ‘দলিল লেখার নামে হয়রানি ও অনিয়ম করলে ছাড় নেই’
ছবির ক্যাপশন: অভিষেক অনুষ্ঠানে ভিপি জয়নাল ‘দলিল লেখার নামে হয়রানি ও অনিয়ম করলে ছাড় নেই’


শহর প্রতিনিধি:

দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। 

গত বৃহস্পতিবার ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের একটি  মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিমের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নুরুল হক মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জমি-জমাসংক্রান্ত দলিল তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ, পেশাগত সততা ও আইনগত বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা দলিল লেখকদের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, তরুণ সমাজসেবক রাশেদ ইকবাল, ফেনী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল হক, সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোলেমান, সদস্যসচিব জসিম উদ্দিন, দলিল লেখক ইকবাল হোসেন জামশেদ ও নকল নবিস সমিতির সভাপতি দিদারুল আলমসহ অন্যরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফেনী জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিপুলসংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group