সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাস প্রাপ্ত আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পর্যায়ক্রমে তারা বের হন।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বলেন, ‘জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।’
কারাগার থেকে মুক্তি পেয়ে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও ফেনী জেলা কারাগার থেকে সাবেক কাউন্সিলর মকসুদ আলম মুক্তি পান।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |