| বঙ্গাব্দ
ad728
ad728

নুসরাত হত্যা মামলা,, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-09-2026 ইং
  • 24 বার পঠিত
নুসরাত হত্যা মামলা,,  কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
ছবির ক্যাপশন: নুসরাত হত্যা মামলা,, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন


সোনাগাজী প্রতিনিধি:  

সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাস প্রাপ্ত আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে পর্যায়ক্রমে তারা বের হন।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বলেন, ‘জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।’

কারাগার থেকে মুক্তি পেয়ে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও ফেনী জেলা কারাগার থেকে সাবেক কাউন্সিলর মকসুদ আলম মুক্তি পান।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group