| বঙ্গাব্দ
ad728
ad728

লং মার্চ সফল করতে ফেনীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 31-08-2026 ইং
  • 24 বার পঠিত
লং মার্চ সফল করতে ফেনীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: লং মার্চ সফল করতে ফেনীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ


শহর প্রতিনিধি:

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করতে ফেনীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।

সোমবার সকাল ১১টায় শহরের জেল রোড থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে ফেনী মডেল হাই স্কুল, বড় মসজিদ হয়ে শহরের বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ফেনী জেলা আহ্বায়ক সাইফ উদ্দিন, ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জামাল উদ্দিন, সেক্রেটারি কাউসার আলম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মিতুসহ দলীয় নেতা-কর্মীরা।

লিফলেট বিতরণ শেষে মুফতি আবদুল হান্নান বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করতে ফেনীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। ওইদিন বিকেল ৩টায় ফেনী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের প্রধান ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, দেশের স্বার্থে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির ডাক দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ লং মার্চ অনুষ্ঠিত হবে।

এসময় তিনি আগামী ৫ সেপ্টেম্বর ফেনীর পথসভায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group