| বঙ্গাব্দ
ad728
ad728

সাইন ফর এ গ্রিনার ফিউচার ক্যাম্পেইন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-08-2026 ইং
  • 8 বার পঠিত
সাইন ফর এ গ্রিনার ফিউচার ক্যাম্পেইন
ছবির ক্যাপশন: সাইন ফর এ গ্রিনার ফিউচার ক্যাম্পেইন


শহর প্রতিনিধি:

তরুণদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সচেতন করতে 'সাইন ফর এ গ্রিনার ফিউচার' ক্যাম্পেইন বাস্তবায়ন অগ্র বাংলাদেশের। 

গত বৃহস্পতিবার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ ও পৃথিবী রক্ষার সংকল্প লিখে সাক্ষর করার বিনিময়ে শিক্ষার্থী ও পাইলট মাঠে সাধারণ দর্শনার্থীদের মাঝে প্রদান করা হয় নানাধরনের ফল, ফুল ও ঔষধি গাছ এবং অন্যান্য উপহার।

অগ্র বাংলাদেশের ফাউন্ডার আব্দুল্লাহ আল আবিদ বলেন, "তরুণ ও সাধারণ মানুষদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করতে ও পরিবেশ রক্ষায় কাজ করতে উৎসাহিত করতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে তারা নিজেদের সঙ্গে একটি অঙ্গীকার প্রদান করছেন। আমরা আজকে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি এবং সবার উৎসবমুখর অংশগ্রহণ দেখেছি। আমরা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত আরও ইনিশিয়েটিভ নিতে চাই। আমরা সরকার ও নানা পক্ষকে আমাদের পাশে চাই।" 

ক্যাম্পেইনে কেউ লিখছেন, 'আমি আর যেখানে সেখানে ময়লা ফেলব না!" কেউ লিখেছেন, "আমি প্লাস্টিক কম ব্যবহার করব" কেউ লিখেছেন, "পৃথিবী রক্ষায় আমি গাছ লাগাবো" এবং অনেকে লিখেছেন, " আমি পরিবেশ রক্ষায় কাজ করব"।

ক্যাম্পেইনে অগ্র বাংলাদেশের এঙ্িিকউটিভ কমিটির মাহরাজুল করিম সায়েম, সাজ্জাদ বিন আলমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group