হেনী আইছে হাসেম মিয়া
হোর বাইত যাইবেল্লায়,
হালি আইছে হিডা লই
বইনের জামাইরলায়।
হিছে হিছে হোলা কোগা
ছুইচ্ছে হেঁকেত্তে,
হই আইছে আগ্গাই নিতো
হুক্কায় হোল্ডাত্তে।
হিডা আইনছে, হোঁয়া আইনছে
হইয়ে হুংগি চায়।
হান্দির মুইত্তুন বেডিয়গল
হুক্কাই হুক্কাই যায়।
হোর আই কয় জামাই মিয়া
হান আইনছে নি আঁরলায়,
হাজিগুজি বৌ আই জিজ্ঞায়
কিয়া আইনছ আঁরলায়?
হাইঞ্জিইয়াঁ আই ব হালায় কয়
দুলা বাইছা কই?
এবার আইতে আঁরলায় হেতেন
আইনবো বলে দই?
দুলাভাইয়ে আঁসে আর কয়
হোয়ার খবর কি?
হাবা খাই খাই ঘুরি হিরি
চইললে অইবো নি?
হরিক্কাত্তে ন লেখি আঁই
হান্ডাগুলি মাইচ্ছি
হাজিলামী হালতুয়ামী
হলেত্তে আঁই কইচ্ছি।
হোর-হই আর হালা-হালি
হাঁডা জব দি
হলাউর লগে কোরমা কইচ্ছে
দিছে গাওয়া ঘি।
হাসেম মিয়া হোয়াদ করি
হাঁনসা হোয়া খায়,
হিঁয়ার হরে হাইল্লা থুই
হাডিত বইতো চায়।
হলাউ কোরমা হছন্দ নো
হইলের সুরবা চায়,
হিতল হুঁনি, হুইয়া মরিচ
হালনি ভাত দি খায়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |