| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ছাত্রশিবির’র অদম্য জুলাই মিছিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 12 বার পঠিত
ফেনীতে ছাত্রশিবির’র অদম্য জুলাই মিছিল
ছবির ক্যাপশন: ফেনীতে ছাত্রশিবির’র অদম্য জুলাই মিছিল


স্টাফ রিপোর্টার:

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বিকেলে সংগঠনটির ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে শহরের মিজান ময়দান থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ট্রাংক রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সভাপতি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, শহর সেক্রেটারি এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group