| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের বন্যার্ত পরিবারের মাঝে সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 11 বার পঠিত
ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের বন্যার্ত পরিবারের মাঝে সহায়তা
ছবির ক্যাপশন: ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের বন্যার্ত পরিবারের মাঝে সহায়তা


স্টাফ রিপোর্টার:

সামাজিক ও মানবিক সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ৪ শতাধিক পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে।

গতকাল রাতে ফেনী থেকে সংগঠনটির একটি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালী, সাতকানিয়াসহ কয়েকটি উপজেলায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক উদ্দিন সিফাত, স্বেচ্ছাসেবী নূর আলম হোসেন রাজু, দপ্তর সম্পাদক মারশেদ ইবনে মিজান, প্রচার সম্পাদক আফরান হোসেন মাহির, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসিবুল হকসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবির বলেন, “মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ কার্যক্রমের মাধ্যমে ৩ শতাধিক ভারী খাদ্যসামগ্রী, শতাধিক শুকনো খাবার এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group