নিজস্ব প্রতিনিধি:
মাস্তুল ফাউন্ডেশন এর উদ্যোগে ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর সহযোগিতায় ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের দমদমা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক এর উপদেষ্টা মোশারফ হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মোঃ মাঈন উদ্দিন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) ফেনী জেলা ম্যানেজার মোঃ নুরুল হক হোসাইন, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ, স্থানীয় সমাজকর্মী মোঃ হানিফ, পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ, কেন্দ্রীয় সদস্য সরোয়ার হোসেন, ফারহান ফারুক ও মোঃ মারুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত সড়কে ২ শতাধিক ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আমরা সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ এর বিকল্প কিছু নেই। প্রত্যেকে তার নিজ নিজ অবস্থা থেকে বৃক্ষ রোপণ এগিয়ে আসতে হবে, এতে করে সবুজে সবুজে ভরে উঠবে এই ধরিত্রী।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |