ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নপর পূর্ব দেবপুর গ্রামে সীমানা প্রাচীর নির্মানের কারণে চলাচলে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পরেছে প্রায় ৩০ পরিবার। ভোগান্তি’র বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে লিখিত ভাবে জানানোর পরেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ করছেন ওই পরিবারগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব দেবপুর গ্রামের ৩নং ওয়ার্ডের মাওলানা নুরুল আবছারের বাড়ীর ৩০ টি পরিবারের চলাচলের ৩৫ বছরের একমাত্র রাস্তাটি ৫২০ ফিট দৈর্ঘ এব ৭ ফিট প্রস্থ। তাদের একই বাড়ীর খায়ের আহাম্মদের পুত্র শাহ আলম রাস্তা ঘেঁষে এবং রাস্তার জায়গা জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এতে চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে ওই স্থানীয় বাসিন্দাদের। সীমানা প্রাচীর এর কারণে স্বাভাবিক যাতায়াত করা সম্ভব হয়না।
ভূক্তভোগী মাষ্টার ওবাইদুল হক, সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, মো: ইয়াছিন ও পেয়ারা আক্তার জানান, শাহ আলম সীমানা প্রচীর এর কারণে তারা নাগরিক সেবা থেকেও বঞ্চিত,সীমানা প্রাচীর অপসারন করে, একমাত্র চলাচলের সরু পথটি (সংযোগ সড়ক) প্রশস্ত করে বাসিন্দাদের চলাচলে দূর্ভোগ ও ভোগান্তির স্থায়ী সমাধানের দাবী জানান। এ ব্যাপারে ভুক্তভোগীরা বাদী হয়ে মহামায়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তাওহিদুল ইসলাম বলেন, বিষয়টি সরজমিন গিয়ে সহসা তদন্ত করবেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) মহোদয়। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে শাহ আলম জানান, আমি আমার মালিকীয় জায়গার মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ করেছি। রাস্তার জায়গা দখলের অভিযোগ সঠিক নয়
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |