| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-07-2026 ইং
  • 9 বার পঠিত
ফেনী চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির সংবর্ধনা
ছবির ক্যাপশন: ফেনী চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির সংবর্ধনা


স্টাফ রিপোর্টার:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের রেডিঙ্ হোটেলের কনফারেন্স হলে সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও কালিদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।

বিশেষ অতিথি  ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলো হোসেন বাবুল এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান সিরাজী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলমগীর, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব, লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, মোটবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, কালিদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী কামরুল আহসান, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী ওশর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি।

এ ছাড়া সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সাইফুল হক, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আমান উদ্দিন কায়সার সাব্বিরকে ফেনী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। একই সাথে ব্যবসায়ী সমাজ ও জেলার উন্নয়নে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group