| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ফেনী চেম্বারের নবনির্বাচিত জুনি. সহ-সভাপতি ও সহ. পরিচালককে সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-07-2026 ইং
  • 11 বার পঠিত
ফেনীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ফেনী চেম্বারের নবনির্বাচিত   জুনি. সহ-সভাপতি ও সহ. পরিচালককে সংবর্ধনা
ছবির ক্যাপশন: ফেনী চেম্বারের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি ও সহযোগী পরিচালককে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি ও সহযোগী পরিচালককে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন- ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন ও সহযোগী পরিচালক মো. নুর নবী জীবন। 

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গ্রুপ পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, কবি ইকবাল চৌধুরী, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা সংবাদদাতা নাজমুল হক শামীম, দৈনিক ফেনী পত্রিকার নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল। 

এ সময় বক্তারা বলেন, ফেনী চেম্বারে যে একতরফা নির্বাচন হতে যাচ্ছিলো সেখানে সংশ্লিষ্টজনেরা এই নির্বাচনে অংশ নিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন; তা সত্যিই প্রশংসার দাবিদার। শহর ব্যবসায়ী সমিতি ও সর্বশেষ ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের মাধ্যমে ফেনীতে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আশা করি, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। 

বক্তারা আরো বলেন, বিগত সময়ে সারাদেশে নির্বাচন নিয়ে 'ফেনী স্টাইল' বেশ আলোচিত ছিল। সেই 'ফেনী স্টাইল'কে ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিঃসন্দেহে ফেনী চেম্বারের নির্বাচন ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group