নিজস্ব প্রতিনিধি:
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ২০২৬-২৭ রোটারী বর্ষের প্রথম সভা (৫১১ তম নিয়মিত সভা) ক্লাব প্রেসিডেন্ট মো আবু সুফিয়ান মাসুম এর সভাপতিত্বে ডি রয়্যাল সেলমন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সদ্য প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ মিটিং কল টু অর্ডার করে ২০২৫-২৬ রোটারীবর্ষের কর্মকান্ড সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে সার্বিক সহযোগিতা করার জন্য ক্লাব সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে অতিথিবৃন্দ এবং ক্লাব সদস্যদের কাছে সম্মাননা স্মারক তুলে দেন। সদ্য প্রাক্তন সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল তার অনুভূতি প্রকাশ করে অভিষিক্ত সেক্রেটারী ওবায়দুল্লাহ মামুনকে সেক্রেটারী কলার পরিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন। অতিথিবৃন্দকে সংগে নিয়ে সদ্য প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ অভিষিক্ত প্রেসিডেন্ট মো: আবু সুফিয়ান মাসুমকে প্রেসিডেন্ট কলার পরিয়ে তার দায়িত্বভার হস্তান্তর করেন। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি সাইদুল মিল্লাত মুক্তা চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করেন, এসময় পিপি সহিদ উল্যাহ, পিপি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, পিপি মোহাম্মদ শাহ আলম ভূঁঞা, ডেপুটি কো-অর্ডিনেটর (এডমিন) পিপি সাইফুল ইসলাম মজুমদার সোহেল, ডেপুটি কো-অর্ডিনেটর (ফাইনেন্স) পিপি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, ফেনী সেন্ট্রাল পিপি শাহীন হায়দার, পিপি মোস্তফা আজিজুল মুনির, পিপি শাখাওয়াত উল্যাহ স্বপন, ফেনী সিটি পিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁঞা পারভেজ। ফেনী অপরুপার প্রেসিডেন্ট কামরুল হাসান, ফেনী সিটি প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফেনী অপূর্ব প্রেসিডেন্ট ইলেক্ট আরাফাত উল মিল্লাত দিপুল বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট মো: আবু সুফিয়ান মাসুম সভায় বর্তমান রোটারীবর্ষের কার্যক্রম উপস্থাপন করে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। ক্লাব সদস্যদের মধ্যে সহ সভাপতি এলাহী হানিফ খন্দকার, সহ- সভাপতি মুর্শিদে এলাহী শিপন, সেকান্দর বাদশাহ, ইঞ্জিনিয়ার হারুন, শাহরিয়ার হায়দার কিশোর। রোটার্যাক্ট সাবেক ডি আর আর পিপি শরীফুল ইসলাম অপু, পিপি ওসমান গনী রাসেল। রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব সভাপতি মোহাম্মদ ফোরকান, সেক্রেটারী ফারিয়ান হাবীব, ফেনী রোটার্যাক্ট ক্লাবের আই পিপি দিদারুর ইসলাম আখিল, সভাপতি সাইদুল ইসলাম তানজিল সহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |