| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী পিটিআই সি. ইন্সট্রাক্টর গফুর চৌধুরী’র বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 5 বার পঠিত
ফেনী পিটিআই সি. ইন্সট্রাক্টর গফুর চৌধুরী’র বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: ফেনী পিটিআই সি. ইন্সট্রাক্টর গফুর চৌধুরী’র বিদায় সংবর্ধনা


স্টার লাইন ডেস্ক:

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনী'র ইন্সট্রাক্টর (সাধারণ) মোঃ আবদুল গফুর চৌধুরী'র পিআরএল (চজখ)-এ পদার্পণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় পিটিআই মিলনায়তনে ফেনী পিটিআই পরিবার'র উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ আবদুল গফুর চৌধুরী দীর্ঘ ৩৬ বছর ১ মাস ১৫ দিনের এক সুদীর্ঘ ও গৌরবময় সরকারি কর্মজীবন সফলভাবে সম্পন্ন করেছেন। ১৯৯০ সালের ৩০ মে সহকারী শিক্ষক হিসেবে পরশুরামের বঙ্মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে তাঁর চাকুরিজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ফুলগাজীর হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা শেষে তিনি শিক্ষক প্রশিক্ষণের মহৎ পেশায় যুক্ত হন। ১৯৯৪ সালের ৮ অক্টোবর থেকে ২০০২ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত তিনি কঙ্বাজার পিটিআই-তে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক ও ইন্সট্রাক্টর (সংযুক্তি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চাঁদপুরের আলীগঞ্জ পিটিআই এবং একই বছরের ১৯ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফেনী পিটিআই-তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০৩ সালের নভেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত তিনি পুণরায় কঙ্বাজার পিটিআই-তে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ১৮ মার্চ তিনি কঙ্বাজার পিটিআই-তেই সরাসরি 'ইন্সট্রাক্টর (সাধারণ)' পদে পদোন্নতি বা স্থায়ী পদে দায়িত্ব লাভ করেন এবং ২০২২ সালের ১৭ মে পর্যন্ত সেখানে কর্মরত থাকেন। এরপর ২০২২ সালের ১৮ মে তিনি ফেনী পিটিআই-তে ইন্সট্রাক্টর (সাধারণ) হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ ৪ জুলাই ২০২৬ খ্রি. পর্যন্ত এখানেই তাঁর চাকুরিজীবনের সমাপ্তি টানেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পিটিআই'র সুপারিনটেনডেন্ট  শ্যামল কৃষ্ণ বেপারী।

অনুষ্ঠানে বক্তারা  মোঃ আবদুল গফুর চৌধুরী’র চাকুরিজীবনের সততা, কর্মনিষ্ঠা, আইসিটি দক্ষতা ও পেশাদারিত্বের স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন পিটিআই-তে দক্ষ শিক্ষক প্রশিক্ষণে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে তাঁর এই সুদীর্ঘ কর্মযজ্ঞ শিক্ষা বিভাগ ও ফেনী পিটিআই পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। অনুষ্ঠান শেষে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে পিটিআই পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক, মানপত্র ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা সভায় পিটিআই-এর সকল স্তরের কর্মকর্তা, ইন্সট্রাক্টরবৃন্দ, স্টাফ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group