স্টাফ রিপোর্টার:
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য জাফর আহম্মদ মানিক নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বুধবার ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন টাইম পাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন শর্শদী ইউনিয়নে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তাঁর পরিবার হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরো বলেন, ২০১৬ সালে আমার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তখন জীবনের নিরাপত্তা বিবেচনায় আমি বাধ্য হয়ে জীবিকার তাগিদে বাহারাইন চলে যাই। পাঁচ বছর পর দলের কঠিন সময়ে হাল ধরতে দেশে ফিরে আসি। দেশে ফিরে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুনরায় রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় হই। তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে স্থানীয় আওয়ামী লীগের তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম ও তাঁর অনুসারীদের দ্বারা আমি বারবার হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।
২০২৩ সালে আমার বাড়িতে হামলা করা হয়। একই বছরে আমার বাড়ি ও আমার হাঁসের খামারে আগুন দেওয়া হয় । এ ঘটনায় আমি মামলা দায়ের করি। কিন্তু মামলা করার পরও আমি একাধিকবার হামলার শিকার হই,বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের মুখে থাকি।”
তিনি বলেন, “বর্তমানে আমাকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় করার জন্য পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারের সঙ্গে আওয়ামী লীগের কিছু ব্যক্তি ও ৫ আগস্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়া কিছু সুযোগসন্ধানী ব্যক্তি জড়িত।”
জাফর আহম্মদ মানিক বলেন, “আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুন্ন করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ মূহুর্তে আমি আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা,আমি ও আমার পরিবারের নিরাপত্তা,আমার বিরুদ্ধে পরিচালিত মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা ও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে আমাকে হয়রানির সকল অপচেষ্টা বন্ধ করা চাই।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |