| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আইসিটি হোমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-06-2026 ইং
  • 10 বার পঠিত
ফেনীতে আইসিটি হোমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
ছবির ক্যাপশন: ফেনীতে আইসিটি হোমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়


নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে আইসিটি হোমের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল দুপুরে শহরের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

আইসিটি হোমের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক ও আইসিটি হোম এর ফাউন্ডার তৌহিদুল ইসলাম পলাশ। 

এসময় বিশেষ অতিথি ছিলেন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভি, বাংলাদেশ বেতারের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, বীকন মডেল কলেজ এর প্রভাষক আবুল খায়ের, স্কলার্স ফেনীর শাখার সিনিয়র শিক্ষক তানজিদুল ইসলাম রিশাদ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিজাতুন তানহা ও আজহার উদ্দিন। এসময় কেক কাটা হয়।

এছাড়া ফাইনাল মডেল টেস্টে মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। মধ্যাহ্ন ভোজের পর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে ইসরাত জাহান রিফা, জান্নাতুল নাঈম মমতাজ, ইফাজ আবরার, রাফসান সামিনা, খাদিজাতুল তানহা ও সানজিদা আফরিন মিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group