| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 708 বার পঠিত
চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল


চৌদ্দগ্রাম প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় শেষে হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।

গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহসভাপতি শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা সভাপতি ফখরুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবিদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group