| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে হারুন-সাব্বির প্যানেল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-06-2026 ইং
  • 933 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন  ভোটারদের দ্বারে দ্বারে হারুন-সাব্বির প্যানেল
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে হারুন-সাব্বির প্যানেল


স্টাফ রিপোর্টার

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণার ২য় দিনে বিকেল ৪টায় শহরের বেস্ট ইন হোটেলের সামনে থেকে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচনী গণসংযোগ শুরু হয়। 

পরে প্রার্থীরা এসএসকে সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগ শেষে মহিপাল ফলের আড়ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।

এ সময় সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, আমান উদ্দিন কায়সার সাব্বির, সাঈদুর রহমান জুয়েল, মো. মাঈন উদ্দিন, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আবছার মজুমদার, আব্দুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরীসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২২টি পরিচালক পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব পদে একক প্রার্থীরা রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group