| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী মৎস্য আড়তে অভিযান জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 3932 বার পঠিত
ফেনী মৎস্য আড়তে অভিযান  জেলি মিশ্রিত চিংড়ি জব্দ
ছবির ক্যাপশন: ফেনী মৎস্য আড়তে অভিযান জেলি মিশ্রিত চিংড়ি জব্দ


স্টার লাইন ডেস্ক: 

ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৮০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করেছে মোবাইল কোর্ট। 

গতকাল ভোরে পৌর মৎস্য আড়ৎ এ চিংড়িতে অপদ্রব্য জেলি ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ ফিশিং নামক মৎস্য আড়ৎ থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয় ।  মৎস্য ও  মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১ নং ধারা অনুসারে মালিককে ৪০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।

একই সাথে অন্যান্য মৎস্য আড়ৎ ও ক্রেতাদেরকে জেলি পুশকৃত চিংড়ির স্বাস্থ্যঝুকি, ওজন বৃদ্ধি, গ্রেড পরিবর্তন করে প্রতারণার বিষয়ে সচেতন করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী সদর,  সুলতানা নাসরিন কান্তা। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.), ফেনী সদর, ফেনী মোঃ মিরাজুল ইসলাম, জেলা মৎস্য দপ্তর, ফেনী এর প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, আড়ৎ এর সমিতির সাধারণ সম্পাদক ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group