ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত এডহক কমিটির অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আবুল খায়ের, আব্দুরৌপ মেম্বার, আক্তারুজ্জামান আজিম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, মুন্সীরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক অভিভাবক সদস্য আবদুল ওহাব বাবুল।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নবাগত সভাপতিসহ পরিচালনা পর্ষদের সকলকে ফুল দিয়ে বরণ করেন। নবাগত সভাপতি মো. আবুল কালাম ভূইয়া আলী আজম স্কুল এন্ড কলেজের সার্বিক মানোন্নয়নের লক্ষে শিক্ষকদের সঙ্গেও আলোচনা করেন। এসময় বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসানসহ স্কুল এন্ড কলেজ শাখার শিক্ষক শিক্ষিকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |