| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে ৫ কর্মকর্তা-কর্মচারীর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 17333 বার পঠিত
ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে ৫ কর্মকর্তা-কর্মচারীর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে ৫ কর্মকর্তা-কর্মচারীর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ পাঁচজন কর্মকর্তা-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তাহের। স্বাস্থ্য পরিদর্শক ছানাহ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন আরএমও ডাঃ সাকিফ মোহাম্মদ সাব্বির ও ডাঃ এএসএম আবরার সাকিফ চৌধুরী প্রমূখ। এসময়

বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত বিদায়ী অতিথিবৃন্দরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক কাজী রেজাউল করিম সেলিম, স্বাস্থ্য পরিদর্শক দুলাল চন্দ্র শীল, মোঃ শাহজাহান, উত্তম চন্দ্র পাল ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির।

সভাপতির বক্তব্যে ডা.আবু তাহের বলেন, সরকারি চাকুরিতে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের বিদায় দেওয়া অত্যন্ত কষ্টের। প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক কাজী রেজাউল করিম সেলিমসহ আজ যারা বিদায় নিচ্ছেন, তাঁরা প্রত্যেকেই ছাগলনাইয়াবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন। তাঁদের সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে সহকর্মীরা তাঁদের সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিদায়ী অতিথিরাও তাঁদের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ কর্মজীবনে সবার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে পক্ষ থেকে ৫ জন বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group