| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর সাংবাদিক ওসমান হারুন দুলাল আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-06-2026 ইং
  • 13288 বার পঠিত
ফেনীর সাংবাদিক ওসমান হারুন দুলাল আর নেই
ছবির ক্যাপশন: ফেনীর সাংবাদিক ওসমান হারুন দুলাল আর নেই


স্টাফ রিপোর্টার 

ফেনীর প্রবীণ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ ও এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গতকাল ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে ফেনী ডায়াবেটিকস হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। 

গতকাল বাদ জোহর শহরের মিজান ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির বর্তমান জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়ের সঞ্চালনায় জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার'র জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং মরহুমের পুত্র রুথান মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফেনী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এএনএম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিক দুলাল কখনো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপস করেননি। তিনি যে গণমাধ্যমেই কাজ করেছেন, সবসময় পেশাগত সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ক্ষমতাসীনদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধেও তিনি নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে বর্তমান সাংবাদিকদেরও পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি জানান, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ছিলেন। এছাড়া ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে দায়িত্বশীলভাবে যুক্ত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group