| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 534 বার পঠিত
ফেনীতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি
ছবির ক্যাপশন: ফেনীতে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি


স্টাফ রিপোর্টার

ফেনীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এ সময় অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌর প্রশাসক মোহাম্মদ আল-আমিন সরকার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল এবং ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রকুন উজ জামান।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া জরুরি। এতে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group