পরশুরাম প্রতিনিধি
ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চিহ্নিত ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে।
তাঁর বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এই অভিযান চালানো হয়। ফেনীর পুলিশ সুপারের নির্দেশক্রমে এসআই (নিঃ) মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই (নিঃ) মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরশুরাম থানার উত্তর বাউরখুমা তালুকপাড়াস্থ জয়নাল আবেদীনের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাতেমা ওই এলাকার মমতাজ ওরফে মঞ্জু মিয়া ওরফে মন্তু হাজারীর মেয়ে। তাঁর সাবেক স্বামী মৃত মামুন মিয়া এবং বর্তমান স্বামী মুন্না মিয়া ওরফে মোমিন মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং এর আগে ফেনী রেল স্টেশন এলাকাতেও মাদক ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশের অপরাধ ডাটাবেজ বা সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৩টিই মাদকদ্রব্য সংক্রান্ত।
পরশুরাম মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তারকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |