| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদ যাত্রা নিরাপদ রাখতে ফেনীতে মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 722 বার পঠিত
ঈদ যাত্রা নিরাপদ রাখতে ফেনীতে মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: ঈদ যাত্রা নিরাপদ রাখতে ফেনীতে মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা


শহর প্রতিনিধি

ঈদ যাত্রা নিরাপদ রাখতে ফেনীতে মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহিপাল পুলিশ বঙ্ েচট্টগ্রাম আন্ত:জেলা বাস মালিক সমিতি কার্যকরী সভাপতি জাফর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী। 

টিআই (এডমিন) শাহাদাত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম, টিআই কবির হোসেন, বাংলাদেশ আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির  সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের জিলানী, মহিপাল যানজট নিরসন কমিটির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. আজাদ  প্রমুখ। সভায় ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগই পারে মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group