| বঙ্গাব্দ
ad728
ad728

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদে-এর সাথে আমার কাগজ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 897 বার পঠিত
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদে-এর  সাথে আমার কাগজ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদে-এর সাথে আমার কাগজ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ


স্টার লাইন ডেস্ক

সদ্য যোগদানকৃত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। 

গতকাল শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সাক্ষাৎকালে কমিশনারকে শুভেচ্ছা স্মারক তুলে দেন সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। 

গত ১৭ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। 

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি। 

সিআইডি প্রধান হিসেবে বদলির আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন। তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়। 

পুলিশ বিভাগে একজন সৎ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও বিগত সরকারের সময় দীর্ঘকাল তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাকে প্রথমে ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group