| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু নিয়ে ফেনীতে আওয়ামী পন্থী আইনজীবী শহীদ উল্যার কুরুচিপূর্ণ মন্তব্য, শাস্তি দাবিতে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 18-05-2026 ইং
  • 1602 বার পঠিত
জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু নিয়ে  ফেনীতে আওয়ামী পন্থী আইনজীবী শহীদ উল্যার কুরুচিপূর্ণ মন্তব্য, শাস্তি দাবিতে স্মারকলিপি প্রদান
ছবির ক্যাপশন: জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু নিয়ে ফেনীতে আওয়ামী পন্থী আইনজীবী শহীদ উল্যার কুরুচিপূর্ণ মন্তব্য, শাস্তি দাবিতে স্মারকলিপি প্রদান


স্টাফ রিপোর্টার 

সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের ঢাকা রাজধানীর প্রথম সারীর সদস্য কারিনা কায়সাররে মৃত্যুকে কেন্দ্র করে ফেনীতে আওয়ামী পন্থী আইনজীবী এসএম শহীদ উল্যাহ তার ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায়  জেলা প্রশাসক ও পুলিশ সুপার  বরাবর স্মারকলিপি প্রদান করে অভিযোগ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শাস্তির দাবি জানান তারা ।

গতকাল সোমবার সকালে তারা সকল দপ্তরে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর প্রথম সারীর প্রতিনিধি মো আবু জাফর, শোরভ হোসেন সাকিল, ইকরাম মাসুদ  খান, মাঈনুল করিম, ইসমাইল হোসেন  মিনহাজ, আরমান হোসেন প্রমূখ।

স্মারকলিপিতে এ ধরনের উসকানিমূলক ও অসম্মানজনক বক্তব্যে সামজিক সম্প্রতি নষ্ট করে এবং মুক্তিকামী জনতার  চেতনাকে আঘাত করেছে। তাই অভিযোগ কারীর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

এ ঘটনার প্রসঙ্গে প্রশাসন সূত্রে জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি যে-ই হোন না কেন, মানবাধিকারবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group