| বঙ্গাব্দ
ad728
ad728

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের বর্ণাঢ্য আয়োজন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1751 বার পঠিত
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের বর্ণাঢ্য আয়োজন
ছবির ক্যাপশন: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের বর্ণাঢ্য আয়োজন


স্টাফ রিপোর্টার

“নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল।

গতকাল রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি নির্ধারিত কিছু মেডিক্যাল টেস্টে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মেডিক্যাল ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিশু বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর ডা. ফারুক আহমেদ, হাসপাতালের অপারেশন্স ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুস সবুর মিয়া, সিএমও ডা. মেজর জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ ফজলুল হক কাজল এবং ডিজিএম (অপারেশন্স) জাহাঙ্গীর আলম।

আয়োজকরা জানান, উচ্চ রক্তচাপসহ এ সংক্রান্ত বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ অনেক সময় নীরব ঘাতক হিসেবে কাজ করে। তাই সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group