স্টাফ রিপোর্টার
ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে “বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, ঈদ পুর্নমিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হেযবুত তওহীদ ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
আজমাইন ফেরদৌস ও আনিসা বিনতে আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুব আলম। এছাড়া বক্তব্য দেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা, ফেনী জেলা সাধারণ সম্পাদক নূরুল আলম, ফেনী সদর থানা সভাপতি একরামুল হক ভূঁইয়া, ফুলগাজী থানা সভাপতি মঞ্জুরুল আলম এবং ছাগলনাইয়া থানা সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, উগ্রবাদ, জঙ্গিবাদ ও ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধ এবং দেশে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে হেযবুত তওহীদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তারা সব ধরনের সংকীর্ণতা ও বিভেদ ভুলে দেশ ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |